একটা-দুটা নয়, ৮০ লাখ ডিম গিয়েছে চুরি। আর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কিউবার ১৯ সরকারি কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা।
ওই কর্মকর্তারা কিউবার সরকার পরিচালিত কয়েকটি ফার্ম থেকে ডিমগুলো চুরি করেছিল। যার জন্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ ডলার। ওই ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা হিসেব, জাল রসিদ এবং কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
কিউবান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ওই ফার্মগুলি থেকে প্রায় ৮০ লক্ষ ডিম চুরি যায়। ২০০৯ সালে থেকে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সরকারের দুর্নীতি দমন অভিযান চালু করে। অভিযানের অংশ হিসেবে ওই কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে।
কাস্ত্রো দুর্নীতিকে কিউবার জন্য ‘ক্যান্সার’ বলে অভিহিত করেছেন।

No comments:
Post a Comment