ডাব্লিন, ০৪ সেপ্টেম্বর- ইউরোপের দেশ আয়ারল্যান্ডের একটি হাসপাতালে পূর্ব পরিকল্পনা ছাড়ায় একইদিনে তিন বোন সন্তান প্রসব করেছেন। শুধু তাই নয় আরেক বোন সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার দেশটির মেইয়ো কাউন্টির ক্যাসলবারের মেইয়ো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছেন বার্তা সংস্থা বিবিসি।
ওই চার বোন হলেন- মেইরিড ফিটজপ্যাট্রিক, জোয়েলিন গডফ্রে, বার্নি ওয়ার্ড ও খ্রিস্টিনা মুরেই। তারা চার বোনই রসকমন কাউন্টির ক্লুনফাদে কাছাকাছি বসবাস করেন। বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৩টা ২৫ মিনিটে ফিটজপ্যাট্রিক একটি ছেলে সন্তান প্রসব করেন। স্থানীয় সময় ১১টায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন জোয়েলিন। আর বার্নির ছেলে ফেলিমের জন্ম হয়েছে সাড়ে ৮টায়।
অন্যদিকে, চতুর্থ বোন খ্রিস্টিনার সন্তান হওয়ার কথা ছিল রবিবার। কিন্তু সময় পার হলেও তার সন্তান এখনো জন্ম নেয়নি। তিনিও একই হাসপাতালে রয়েছেন। একই দিনে বাচ্চা না হওয়ায় কিছুটা হতাশ খ্রিস্টিনা। তবে তিনি আশা করছেন, শিগগিরই তারও বাচ্চা হবে। আয়ারল্যান্ডের সরকারি গণমাধ্যম আরটিইকে ফিটজপ্যাট্রিক বলেছেন, তারা জানতেন যে, কাছাকাছি সময়ে তাদের সন্তান হবে। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে তারা মা হবেন এমনটা আশা করেননি।

No comments:
Post a Comment