উত্তরপ্রদেশের খয়ের জেলায় ধর্ষণের প্রতিশোধ নিতে ১৩ বছরের এক কিশোরী মাথা কেটে নিল তারই ধর্ষকের পাঁচ বছরের ছেলের। হত্যার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। খুনের অভিযোগে কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অবলম্বনে গ্রেফতার করা হয়েছে মৃত পাঁচ বছরের ছেলের বাবা রিঙ্কুকেও।
খয়ের থানার পুলিশ জানিয়েছে, জেরার মুখে ১৩ বছরের কিশোরীটি স্বীকার করেছে পাঁচ বছরের ছেলেটির বাবা তাকে ধর্ষণ করেছিল। তারই প্রতিশোধ নিতে ধর্ষকের ছেলের মাথা কেটে ফেলে দেয় সে। শুধু তাই নয়, মঙ্গলবার বাচ্চা ছেলেটি যখন নিজের বাড়ির বাইরে খেলছিল, সেইসময় লোভ দেখিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় কিশোরীটি। এরপর শিরচ্ছেদ করে বাচ্চা ছেলেটির দেহ ইঁটের ঘায়ে থেঁতলে দেয় সে। তারপর প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে দেহটি পুড়িয়ে দেয়। পরের দিন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে দেহর টুকরোগুলো মুখে করে টেনে বের করে কুকুরের দল। তখনই তদন্তে নেমে পুলিশ কিশোরীটিকে আটক করে। জেরায় নিজের দোষ স্বীকার করে মেয়েটি।

No comments:
Post a Comment