মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: আবার এটিএম হ্যাক করা হয় এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মহেশতলার একটি ব্যাঙ্কে। ছাত্রীর নাম স্মৃতি মিস্রা।
উল্লেখ্য, স্মৃতি মিস্রা ২ দিন আগে ভাই সানী কে নিয়ে মুভি দেখতে যায় স্মৃতি, যাওয়ার আগে একটি এটিএম থেকে ৪০০ টাকা তোলে। সন্ধ্যা বেলায় বাড়ি ফেরার পর কিছু সময়ের ব্যবধানে পরপর ২ টি এসএমএস ঢোকে, কিন্তু সেই সময় এসএমএস স্মৃতি গুলো দেখে না।পরের দিন কলেজে গিয়ে এসএমএস দেখতে গিয়ে চক্ষু চরখ গাছ। ১০ হাজার টাকা করে ২ বার কে বা কারা তুলে নিয়েছে তাঁর একাউন্ট থেকে। সঙ্গে সঙ্গে কলেজ থেকে বাড়ি চলে আসে, এবং যে ব্যাংকের গ্রাহক সেখানকার দায়িত্বে থাকা ম্যানেজার কে সব জানালে, ম্যানেজার স্মৃতির একাউন্ট বন্ধ করে দেয় এবং নিজে সংগে গিয়ে মহেশতলা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে শনিবার ভবানী ভবনের সাইবার ক্রাইম দপ্তর এ অভিযোগ জানানো হবে ।

No comments:
Post a Comment