একাধিক যৌন সঙ্গীর সঙ্গে সঙ্গম করলে কি হয়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

একাধিক যৌন সঙ্গীর সঙ্গে সঙ্গম করলে কি হয়?



অসংযমী যৌন জীবন আপনার জন্য ভয়ানক বিপত্তি ডেকে আনতে পারে। একাধিক পার্টনারের সঙ্গে সঙ্গম করলে এক শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে যৌনরোগ।

যাকে বলা হয়- সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (এসটিডি)। তবে যৌন রোগে আক্রান্ত কোনও ব্যক্তির রক্ত যদি যৌনমিলন ব্যতীত অন্য কোনও উপায়ে অন্যের দেহে সংক্রামিত হয়, তবে তাকে যৌনরোগ বলা যায় না।

সেই কারণে এইডস এবং হেপাটাইটিস-বি যৌনরোগ নয়। অন্তত ৫টি যৌনরোগ আছে, যেগুলো আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে। হতে পারে প্রাণহানিরও কারণ!

* ব্যাক্টেরিয়াল যৌনরোগের মধ্যে সর্বাগ্রে রয়েছে সিফিলিস। এটি spirochete এবং Treponema Pallidum ব্যাক্টেরিয়ার কারণে হয়। সঙ্গমের সময় এই জীবাণু পার্টনারের যৌনাঙ্গের মধ্য দিয়ে অন্যের শরীরে প্রবেশ করে। সাধারণত যৌনমিলনের ১০ দিনের মধ্যে হয় প্রাইমারি সিফিলিস। এর ছ’সপ্তাহ থেকে ছ’মাসের মধ্যে হয় সেকেন্ডারি সিফিলিস। এটি যদি চিকিত্‍সা করা না হয় তাহলে রোগটি শরীরের হাড় ও অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। এছাড়া লেট সিফিলিস পর্যায়ে গেলে রোগীর নার্ভ, চোখ, মস্তিষ্ক ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

* যৌনাঙ্গে ফুসকুড়ি, ঘা, ব্যথাহীন ফুসকুড়ি এবং রক্ত পড়া, জিভে, ঠোঁটে, মুখে ঘা, জ্বর, মাথা-গা-হাত-পা ব্যথা, গা ম্যাজম্যাজ। গনোরিয়া মূত্রনালি বা ইউরেথ্রাতে প্রদাহ তৈরি করে। ব্যাক্টেরিয়াঘটিত অসুখ। জীবাণুর নাম নাইসেরিয়া গনোরি। গনোরিয়া দীর্ঘদিন চিকিত্‍সা না করালে গনোকক্কাল আর্থ্রাইটিস হতে পারে। এছাড়াও হৃদযন্ত্র ও কিডনির উপর প্রভাব ।

* প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজের মতো রস গড়ায়, প্রস্রাবের সময় জ্বালা-যন্ত্রণা, লিঙ্গ উত্থিত হলেই যন্ত্রণা। ব্যাক্টেরিয়াবাহিত যৌনরোগ। মূলত পুরুষদের হয়ে থাকে। যৌনাঙ্গের উপরের ত্বকে ৩-৪টে যন্ত্রণাদায়ক ঘা হয়। সময়মতো চিকিত্‍সা না করালে রোগটি ক্রমশ যৌনাঙ্গ থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

* যৌনাঙ্গ ছাড়া কুঁচকি ও দেহের অন্যান্য গ্ল্যান্ড ফোলে। গ্ল্যান্ডের উপরের ত্বক লালচে হয়। লিম্ফো গ্র্যানোলোমা ভেনেরিয়াম আমাদের দেশের মতো গ্রীষ্মপ্রধান দেশে ও মফস্বল অঞ্চলে খুবই পরিচিত রোগ। ক্ল্যামাইডিয়া গ্রুপের ভাইরাস ও ব্যাক্টেরিয়ার মধ্যবর্তী একটি গ্রুপ এর জন্য দায়ী। এর চিকিত্‍সা না করালে মলদ্বার ও মলাশয় ক্রমশ নষ্ট হয়ে যায়। মেনিনজাইটিস, এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে মূত্রনালি, যৌননালি ও মলাশয়ের নালি এক হয়ে যায়।

* শরীরে ছোট ছোট ব্যথাহীন ঘা, কুঁচকির গ্ল্যান্ড ফুলে যায়, গ্ল্যান্ডের উপর লালচে দাগ, গাঁটে ব্যথা, গ্ল্যান্ড শক্ত হয়ে কাটা কাটা হয়ে পড়ে।



No comments:

Post a Comment

Post Top Ad