সভা থেকে অমিত শাহ বলেন...
- মমতাকে উপড়ে ফেলার জন্য আমাদের দলে এসেছেন মুকুল রায়
- সমাবেশ বন্ধ করতে অনেক চক্রান্ত করা হয়েছে
- আমরা বাংলা বিরোধী নই, মমতা বিরোধী
- মমতা কান খুলে শুনে নিন আমাদের আওয়াজ সারা বাংলায় পৌঁছে যাচ্ছে
- NRC আপনি থামাতে চাইলেও থামবে না
- আমি ও রাহুল গান্ধি চাইলেও এটা থামবে না। আপনার যত খুশি বিরোধিতা করুন
- ব্যানার লাগিয়েছেন মমতা জি, আমি কীভাবে বঙ্গ বিরোধী হতে পারি ? আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রদসাদ মুখার্জি
- আগে এখানে ঠাকুরের নাম গান শোনা যেত, এখন বোমার আওয়াজ শোনা যাচ্ছে
- পুরোনো বাংলার সংস্কৃতি যদি চান তাহলে BJP-কে ভোট দিন
- বাংলায় কারখানা বন্ধ হয়ে গেছে, এখন শুধু বোমার কারখানা
- অপরাধের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলা
- পশ্চিমবঙ্গে বোমার কারখানা করছে অনুপ্রবেশকারীরা
- BJP শরনার্থীদের পাশে, কাউকে দেশ থেকে বের করা হবে না
- অসমে NRC সম্পূর্ণ করার প্রতিজ্ঞা নিয়েছি
- বাংলায় পরিবর্তন চাইলে তৃণমূলকে উৎখাত করতে হবে
- ২০০৫ সালে মমতা বলেছিলেন অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে
আর এখন সেটাই তৃণমূলের ভোটব্যাঙ্ক - অনুপ্রবেশকারী বন্ধের রাস্তাই হচ্ছে NRC
- আমাদের কাছে দেশ আগে পরে অনুপ্রবেশকারী
- শরনার্থীদের আশ্র.য় দেওয়া ভারত সরকারের দায়িত্ব
আজ বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান BJP কর্মী-সমর্থক ও নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন রাহুল সিনহা ও কৈলাস বিজয়বর্গীয়। বিমানবন্দর থেকে সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজ়ে যান তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সভাস্থলে পৌঁছন।
সভাস্থলে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্য নেতৃত্বরা। রাজ্যের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। সভায় ভাষণ দেওয়ার পর অমিত শাহ মঞ্চের পিছনে তাঁবুতে BJP-র রাজ্য নেতাদের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করেন। বৈঠকের পর ফের পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজ়ে ফিরে যান তিনি। এরপর সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে বিকেল ৪টের উড়ানে তিনি দিল্লি ফিরে যান।

No comments:
Post a Comment