ছবি :বিভাস লোধ
মমতাকে উৎখাত করার জন্য আমাদের দলে এসেছেন মুকুল রায়
এই সমাবেশ বন্ধ করতে অনেক চক্রান্ত করা হয়েছে
আমি রাজ্যের প্রতি জেলায় যাব
রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের জন্য আন্দোলন হবে
আমরা বাংলা বিরোধী নই, মমতা বিরোধী
মমতা কান খুলে শুনে নিন আমাদের আওয়াজ সারা বাংলায় পৌঁছে যাচ্ছে
NRC আপনি থামাতে চাইলেও থামবে না
আমি ও রাহুল গান্ধি চাইলেও এটা থামবে না। আপনার যত খুশি বিরোধিতা করুন
ব্যানার লাগিয়েছেন মমতাজি, আমি কীভাবে বঙ্গ বিরোধী হতে পারি ? আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রদসাদ মুখার্জি
আগে এখানে ঠাকুরের নামগান শোনা যেত, এখন বোমার আওয়াজ শোনা যাচ্ছে
পুরোনো বাংলার সংস্কৃতি যদি চান তাহলে BJP-কে ভোট দিন
বাংলায় কারখানা বন্ধ হয়ে গেছে, এখন শুধু বোমার কারখানা
অপরাধের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলা
পশ্চিমবঙ্গে বোমার কারখানা করছে অনুপ্রবেশকারীরা
BJP শরণার্থীদের পাশে, কাউকে দেশ থেকে বের করা হবে না
অসমে NRC সম্পূর্ণ করার প্রতিজ্ঞা নিয়েছি
বাংলায় পরিবর্তন চাইলে তৃণমূলকে উৎখাত করতে হবে
২০০৫ সালে মমতা বলেছিলেন অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দিতে
আর এখন সেটাই তৃণমূলের ভোটব্যাঙ্ক
অনুপ্রবেশকারী বন্ধের রাস্তাই হচ্ছে NRC
আমাদের কাছে দেশ আগে, পরে অনুপ্রবেশকারী
শরণার্থীদের আশ্রয় দেওয়া ভারত সরকারের দায়িত্ব
১৩ তম ফিনান্স কমিশনের সময় UPA সরকার রাজ্যকে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল
NDA ৩ লাখ ৬৯ হাজার কোটি দিয়েছে
আজ বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান BJP কর্মী-সমর্থক ও নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন রাহুল সিনহা ও কৈলাস বিজয়বর্গীয়। বিমানবন্দর থেকে সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজ়ে যান তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সভাস্থলে পৌঁছন।

No comments:
Post a Comment