ভিলেন অঙ্কুশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

ভিলেন অঙ্কুশ



আর হিরোদের হিরোগিরি নয়, এবার ভিলেনের ভিলেনগিরিতে কাঁপবে পশ্চিমবঙ্গ। সেই প্রতিশ্রুতিকে বজায় রেখে মুক্তি পেল ‘ভিলেন’ ছবির ফার্স্ট লুক।

মুখে নৃশংসতার ছাপ, তীক্ষ্ণ দুই চোখে নেই কোনো ভয়, মৃত্যুকে জয় করার ক্ষমতা রাখে সে৷ ‘ভিলেন’। যেই অভিনেতা অঙ্কুশকে দর্শক এতদিন দেখে এসেছে, তা যেন আপাদমস্তক পাল্টে গিয়েছে৷ এ কেমন অঙ্কুশ! পোস্টারে তাঁর হাবভাব বলে দিচ্ছে এক নিমেষে সব শেষ করে দেবে সে। কিন্তু অফিশিয়াল পোস্টারে রয়েছে ইন্টারেস্টিং একটা দিক। অঙ্কুশের ঘৃণা, হিংসা ভরা চোখে কোথাও যেন রয়েছে চাপা দুঃখ। দু’চোখের আড়ালে রয়েছে না বলা অনেক কথা। এমন কোনও কারণ যা তাঁকে ভিলেন হতে বাধ্য করেছে। কী সেই কারণ? জানা যাবে এবারের পূজার সময়।

অঙ্কুশ ছাড়াও পোস্টারের আরেক চমক মিমি চক্রবর্তী৷ ভিলেনের সঙ্গেই তাল মিলিয়ে লড়াই করবেন তিনি। তাই কি? নাকি ভিলেনের প্রেমের জালেই জড়িয়ে ফেলবেন নিজেকে? ফার্স্ট লুকে এমন অগণিত প্রশ্ন মাথাচারা দিয়ে উঠছে ভক্তদের মনে। পোস্টার মুক্তি পাওয়ার দশ মিনিটের মধ্যে অংসখ্য রিট্যুইট হয়ে গিয়েছে। একটা বাজও ক্রিয়েট করে ফেলেছে ‘ভিলেন’। একের পর এক অনুরাগীদের প্রশংসায় ভরছে কমেন্টবক্স। কমেন্ট সেকশনে একটা স্লোগানও শুরু হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে৷ ‘এবার পূজায় চলবে কী? ‘ভিলেন’ ছাড়া আবার কী?’

এবার আসা যাক পোস্টারের খুঁটিনাটি বিষয়। মিমি এবং অঙ্কুশের ফিজিক উত্তেজনা ছড়িয়েছে চারিদিকে। হিরো হিরোইনদের এমন টোনড বডি এর আগে টলিউডে দেখা গিয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অঙ্কুশের সিক্স প্যাক অ্যাবসের থেকে যেন নজরই সরছে না। অবশ্য শুধু অঙ্কুশ বললে ভুল হবে৷ মিমি ফিগারও রীতিমত ফিটনেস গোলস দিচ্ছে মেয়েদের। ছবিটি পুজোয় কোন দিন মুক্তি পাবে সে বিষয় এখনও কোনও মন্তব্য করেননি পরিচালক বাবা যাদব।

No comments:

Post a Comment

Post Top Ad