ভাইরাল: অনুষ্কা ক্রিকেটার হলেন! একি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

ভাইরাল: অনুষ্কা ক্রিকেটার হলেন! একি?



বিতর্কের কেন্দ্রে অনুষ্কা শর্মা। লন্ডনে ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ছবি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। আনুষ্কা কেন থাকবেন ক্রিকেটারদের সঙ্গে, প্রশ্ন এখানেই।

মঙ্গলবার বিরাট কোহলির দলকে আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় দূতাবাস। সেখানেই ফটো তোলার সময় কোহলির পাশে দাঁড়িয়েছিলেন বলিউডি অভিনেত্রী। বিসিসিআই টুইটারে ছবি পোস্ট করে লিখেছে, টিম ইন্ডিয়ার সদস্যরা লন্ডনস্থিত ভারতীয় দূতাবাসে। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ঝড় তুলছে। অনুষ্কা কবে থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হলেন, তা ব্যঙ্গ করে জানতে চাইছেন অনেকে।

শবলা হচ্ছে, দলের সহ-অধিনায়ক হয়েও অজিঙ্ক রাহানে যেখানে শেষ সারিতে দাঁড়িয়ে আছেন, সেখানে কোহলির স্ত্রী হওয়ার জন্য কী করে প্রথম সারিতে দাঁড়িয়ে পড়েন অনুষ্কা? তাঁর তো দাঁড়ানোর কথাই নয়। তাছাড়া তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীদের থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। সেখানে আনুষ্কা কীভাবে দলের সঙ্গে রয়েছেন, এটাও বিভ্রান্তি তৈরি করেছে।

কেন তাকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। কোহলির স্ত্রী হয়ে সরকারি অনুষ্ঠানে অনুষ্কা গেলেও অন্য ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। এই ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে।

প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতীয় দল এমনিতেই চাপে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে অনুষ্কাকে নিয়ে এই বিতর্ক অস্বস্তির আবহই আমদানি করছে শিবিরে।

No comments:

Post a Comment

Post Top Ad