লা লিগার ম্যাচ খেলে বার্সেলোনায় ফোরার সময় বিমানবন্দরে আর্জেন্টাইন নারী সমর্থক কর্তৃক অপমানিত হয়েছেন লিওনেল মেসি। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে।
তেলেমুন্ডো ডিপোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপোর্টে ভক্তরা ভিড় করে মেসির অটোগ্রাফ নিচ্ছিলেন। এসময় মধ্যবয়সী ওই নারী নিজের পরিহিত জার্সিতে মেসির অটোগ্রাফ চান। তবে সমস্যা হলো, তার পরনে ছিলো 'রোসারিও সেন্ট্রাল' ক্লাবের জার্সি। আর্জেন্টাইন এই ক্লাবটি মেসির 'শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের চিরপ্রতিদ্বন্দ্বী। বুয়েন্স আইরেসের বাইরে আর্জেন্টিনার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ডার্বি হয় এই দুই ক্লাবের মধ্যে।
ওই মহিলার আহ্বানে সাড়া না দেওয়ায় মেসির উপর বিরক্ত হন তিনি। এসময় মেসিকে তিনি 'আবেগহীন' বলে কটাক্ষ করেন।
No comments:
Post a Comment