হাত বাড়িয়েও যাদের কিনতে পারেনি রিয়াল মাদ্রিদ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

হাত বাড়িয়েও যাদের কিনতে পারেনি রিয়াল মাদ্রিদ!

হাত বাড়িয়েও যাদের কিনতে পারেনি রিয়াল মাদ্রিদ!
ইউরোপের ফুটবলে রিয়াল মাদ্রিদ অন্যতম সেরা দল। মাদ্রিদের এই সেরা ক্লাব লা লিগার শিরোপা জিতেছে সর্বোচ্চ ৩২ বার। এছাড়া রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়নস লিগ নিজেদের ঘরে তুলেছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ শুধু স্পেনের সফলতম ক্লাব নয়, সেই সঙ্গে ইউরোপেরও।
রিয়াল মাদ্রিদের অনেক সাফল্যের মধ্যেও কিছু ব্যর্থতা রয়েছে এবং ছিল বেশ কিছু ভুল সিদ্ধান্তও। সেই সব ভুল সিদ্ধান্তের কারণেই বেশ অনেকবার অনুশোচনায় ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চলুন, রিয়াল মাদ্রিদের সবচেয়ে আলোচিত ৫ অনুশোচনা সম্পর্কে জেনে নেই। 
ফ্রান্সিসকো টট্টি
ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফ্রান্সিসকো টট্টি। তাকে দলে ভেড়ানোর জন্য অনেক ক্লাবই চেষ্টা করেছে। সেই দলে পিছিয়ে ছিল না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। টট্টি তার ছোটবেলার প্রিয় ক্লাব এএস রোমা ছেড়ে অন্য কোন ক্লাবে খেলবে সেটা কখনো চিন্তা করেননি। রিয়াল বেশ কয়েকবার প্রস্তাব দিলেও প্রতিবারই প্রত্যাখ্যান হয়েছে মাদ্রিদ।
পল পগবা
২০১৬ সালের গ্রীষ্মের দলবদলের সময় পল পগবাকে কেনার জন্য মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু হোসে মরিনহো ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ট্রান্সফার দিয়ে পল পগবাকে জুভেন্টাস থেকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসেন। পগবাকে দলে ভেড়াতে না পেরে পেরেজকে বেশ হতাশ হতে হয়েছিল। তবে সেবারই প্রথম নয়, এর আগেও পল পগবাকে কেনার চেষ্টা করতে ব্যর্থ হতে হয়েছে মাদ্রিদকে।
নেইমার
নেইমারের রিয়াল মাদ্রিদে আসছেন এমন খবর রীতিমত চাওর হয়ে গিয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন নেইমার রিয়াল মাদ্রিদের আসা সময়ের ব্যাপার। কিন্তু কয়েকবার চেষ্টা করেও নেইমারকে দলে ভেড়াতে ব্যর্থ হয় মাদ্রিদ।
সান্তোস ছেড়ে বার্সেলোনাতে যোগ দেয়ার সময়ই নেইমারকে কিনতে চেয়েছিল মাদ্রিদ। কিনতে সেবার নেইমার মাদ্রিদকে ছেড়ে মেসির সঙ্গে খেলার ইচ্ছা পোষণ করেন। সে যাত্রায় ব্যর্থ হয় মাদিদ।বার্সেলোনা ছেড়ে এরপর পিএসজিতে পাড়ি জমান নেইমার। এক মৌসুম খেলার পরপরই নেইমারকে কিনতে উঠে পরে লাগে রিয়াল। কিন্তু পিএসজি সাফ জানিয়ে দেয় নেইমারকে বিক্রি করা হবে না।
আশার আলো হচ্ছে নেইমারের বয়স অনুযায়ী আগামী দুই এক মৌসুমের মধ্যেই রিয়াল চাইলেই নেইমারকে দলে ভেড়াতে পারবে।
পাওলো মালদিনি
ইতালির তারকা ফুটবলার পাওলো মালদিনিকে কিনতে চেলসি, আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড সব বড় ক্লাবই চেষ্টা করেছিল। কিন্তু মিলান ও মালদিনির সম্পর্ক যে খুব সহজে ভেঙে ফেলা যাবে না সেটা সবাই ভালোভাবেই জানতো। ক্যারিয়ার প্রায় শেষের দিকেও রিয়াল মাদ্রিদ মালদিনিকে কিনতে চেয়েছিল। কিন্তু মালদিনি তাঁর ছোটবেলার প্রিয় ক্লাব ছেড়ে অন্য কোথাও খেলার আগ্রহ দেখাননি।
একবার পাওলো মালদিনি প্রশ্ন করা হয়েছিল কখনো তাঁর প্রিয় ক্লাব ছেড়ে দিলে কোথায় তিনি খেলতে চাইবেন। তিনি উত্তরে বলেন, ‘রিয়াল মাদ্রিদই বিশ্বের একমাত্র ক্লাব, যেখানে আমি মিলানের মতোই ঐতিহ্য এবং উচ্চাকাঙ্ক্ষা খুজে পাই। তারা যে সময় আমার সঙ্গে যোগাযোগ করেছিল সে সময় আমার বয়স ৩৪ বছর হয়ে গিয়েছিল’।
পাওলো মালদিনির এই কথা শোনার পর রিয়াল মাদ্রিদের অনেক ভক্তরা বেশ আফসোস করেন। অনেক সমর্থকের মতে পেরেজ একটু চেষ্টা করলেই মালদিনিকে দলে ভেড়াতে পারতেন।
রোনালদিনহো
রোনালদিনহোর ব্যাপারটা একটু আলদা ছিল। অনেকটা বর্ণবাদী আচরণের মতো। বিশ্বের অধিকাংশ ক্লাব যেখানে খেলোয়াড়দের প্রতিভার দিকে বেশি নজর দেয়, সেখানে রিয়াল সবার থেকে আলাদা। প্রতিভার সঙ্গে সঙ্গে ভালো চেহারার অধিকারীও হতে হয় রিয়ালের জার্সি গায়ে খেলার জন্য। রিয়াল শুধু মাত্র দলের জন্য খেলোয়াড় কিনে না। সেখানে মার্কেটিংয়ের চিন্তাটাও থাকে। ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোকে একমাত্র তাঁর গায়ের রঙ কালো দেখেই কিনেনি।

No comments:

Post a Comment

Post Top Ad