মৃন্ময় নস্কর, দখ্যিন ২৪ পরগণা: ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলন কারিদের উপরে সশস্ত্র হামলা চালানো সহ খুনের ঘটনায় অভিযুক্ত আরাবুল অনুগামী কে মেরে পুলিশের হাতে তুলে দিল ভাঙড়ের জমি আন্দোলন কারিরা ।পুলিশ অভিযুক্ত যুবক ক্ষতিব আলি মোল্লা কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক খুনের ঘটনায় অভিযুক্ত, আমরা ক্ষতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে ঢিবঢিবা বাজারে ঘোরাঘুরি করছিলেন অভিযুক্ত যুবক ক্ষতিব। এই খবর জমি কমিটির কাছে পৌঁছাতেই। জমি কমিটির লোকজন ক্ষতিব কে ধরে মারতে মারতে বকুলতলায় নিয়ে আসে এর পর পুলিস কে খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করে নিয়ে যায়। এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, "গতবছর মাছিভাঙার বাসিন্দা ফতেমা বিবির ওপর গুলিচালনার ঘটনা থেকে শুরু করে অনন্তপুরে কমিটির বাইক মিছিলের ওপর সশস্ত্র আক্রমণ এবং এবছর পঞ্চায়েত নির্বাচনের সময় কমিটির সদস্য হাফিজুলকে হত্যা সহ বহু হামলার ঘটনায় খতিব অন্যতম চক্রান্তকারী ও হামলাকারী তথা অভিযুক্ত।" অপরদিকে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, ক্ষতিব সমাজবিরোধী নয়, সে জেসিবি গাড়ির ব্যাবসা করে তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল সে ঢিবঢিবা বাজারে সারাতে গিয়েছিল, সেখান থেকে ওকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

No comments:
Post a Comment