৯০ হাজার টাকার জাল নোট! ধৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

৯০ হাজার টাকার জাল নোট! ধৃত ২



অর্ক রায় ,মালদা: মালদহের আবারও উদ্ধার হল  ৯০ হাজার টাকার জাল নোট। ৪০ হাজার টাকার জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত যুবক পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

 পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রিন্টু শেখ। বয়স ৩২ বছর। বাড়ি বৈষ্ণবনগর থানার চর সেহীদি গ্রামে। বুধবার রাতে বস্টন নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আঠারোমাইল এর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখান থেকে পুলিশ রিন্টু শেখ কে গ্রেফতার করে। কার হেফাজত থেকে উদ্ধার হয় ৪০ হাজার টাকার জাল নোট। সবগুলোই ছিল ২ হাজার টাকার। ১৮ মাইল এলাকায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিল ওই যুবক। মালদার কালিয়াচকের   এক ব্যক্তির হাতে গুলি তুলে দেওয়ার কথা ছিল তার, বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পাশাপাশি ৫০ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে আরও এক যুবককে। যুবকের নাম সুদাই মাহালদার। জানা যায়, মানিকচক থানার পুলিশ সুদাইকে গ্রেফতার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad