ছাগল চোর গণধোলাই: ধৃত ৩ কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

ছাগল চোর গণধোলাই: ধৃত ৩ কিশোর



অর্ক রায়, মালদা : ছাগল চোর সন্দেহে তিন কিশোরকে গণধোলাই। ঘটনাটি ঘটেছে মালদা থানার রায়পুর এলাকায়। পুলিশ আহত অবস্থায় তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় খাসি চুরির ঘটনা বেরে চলেছে। শুক্রবার বেলা ১২টা নাগাদ, ৩কিশোরকে ছাগল চোর সন্দেহে গনধোলাই শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা থানার পুলিশ। তারা ৩ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad