চাঁদনী, হলদিয়াঃ সাত সকালে বন্দুক দেখিয়ে এক ব্যক্তির মোবাল ছিন্তাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গেলো ৩ দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ শিল্প শহর হলদিয়ায়। জনতা গণধোলাই দেওয়ার পর তাদের পুলিশের হাতে তুলে দেয়।আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতিকে ভবানীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
স্থানিয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে অফিস যাওয়ারর জন্য বাস ধরতে স্ট্যান্ডে দাঁড়িয়েছিলো এক ব্যাক্তি, হঠাৎ তিন যুবক বাইকে করে এসে বন্দুক দেখিয়ে ব্যক্তির মোবাইল কেড়ে নেয়। চোর চোর বলে চিৎকার করেন ওই ব্যক্তি।সেইসময় সাইকেল করে উল্টোদিক থেকে আসছিলেন এক ব্যক্তি।তিনি তিন ছিনতাইবাজদের ওপর নিজের সাইকেলটি ছুঁড়ে দেয় দুষ্কৃতিদের লক্ষ্য করে। টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় তিন যুবক।জনতার হাত থেকে নিজেদের বাঁচাতে রাস্তার পাশে জলাশয় দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে স্থানীয়য় বাসিন্দাদের হাতে।আগ্নেয়াস্ত্র সহ তিন ছিনতাইবাজকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।।
সম্প্রতি কয়েক মাস ধরে শিল্প শহর হলদিয়ায় ছিনতাইবাজদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষ। এলাকার মানুষ অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ। তাই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানিয় মানুষজন। তাদের দাবি যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।

No comments:
Post a Comment