মৃন্ময় নস্কর, সোনারপুর: তিন দুষ্কৃতী সহ অস্ত্র উদ্ধার। গোপন সুত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বোড়াল কালিবাজার এলাকার বেলাল ইট ভাটা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন ডাকাতকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যদিও আরও দশ বারো জন সেখান থেকে পালিয়ে যায় । ধৃত তিনজনের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড সেভেন এম এম কার্তুজ, একটি চপার ও লোহার রড উদ্ধার করে । ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।


No comments:
Post a Comment