ভুয়ো বন্ধন ব্যাঙ্কের কর্মচারীর কীর্তি! অস্ত্র সহ ধৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

ভুয়ো বন্ধন ব্যাঙ্কের কর্মচারীর কীর্তি! অস্ত্র সহ ধৃত ৩



চাঁদনী, কাঁথি: মহিলা সর্দারের নেতৃত্বে বন্ধন ব্যাঙ্কের কর্মচারী সেজে গৃহবধূ ও তাঁর দুই নাবালিকাকে অপহরণ করতে এসে অস্ত্র সহ গ্রেপ্তার হল তিন দুষ্কৃতী। ঘটনা কাঁথি দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ একটি মারুতিভ্যানে চেপে এলাকার তাপস গিরির বাড়িতে আসে এক মহিলা সহ ৯ সদস্যের ওই দুষ্কৃতী দল। নিজেদের বন্ধন ব্যাঙ্কের কর্মচারী বলে পরিচয় দেয় তারা। লোনের কিস্তি নিতে এসেছে বলে জানায় তারা। কিন্তু কোনও কিস্তির টাকা বাকি নেই বলে জানিয়ে দেন তাপস।

 অভিযোগ, এরপরই তাপস গিরির স্ত্রী এবং তাঁর দুই নাবালিকা মেয়েকে জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে অভিযুক্তরা। চিৎকারে পাড়া-প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্তরা গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা সহ ৬ জন পালাতে সক্ষম হলেও ধরা পড়ে যায় বাকি তিনজন। ওদের বেঁধে রেখে পুলিসে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিস এসে তাদের গ্রেপ্তার করে কাঁথি থানায় নিয়ে যায়।ধৃতদের থেকে পুলিস একটি একনলা বন্দুক তিনটি কার্তুজ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে অভিযুক্তরা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা।শুরু হয়েছে ঘটনার তদন্ত। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad