কওসরের পর ধরা পড়ল জে এম আই সংগঠনের আরও এক জঙ্গি আসাদুল্লাহ ওরফে আদিল। বেঙ্গালুরুর ক্যান্টনমেন্ট স্টেশনের সামনের অটোস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
NIA সূত্রে খবর, মুর্শিদাবাদের এলিসাবাদে বাড়ি আদিলের।তার কাছে তল্লাশি করে বিস্ফোরক তৈরির ডিভাইস, বেশ কয়েকটি ব্যাংকের পাসবুক, তিনটি মোবাইল ও সিমকার্ড পাওয়া গেছে। বাংলায় লেখা একটি ডায়েরিও পাওয়া গেছে তার ঘর থেকে। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ও বিহারের বুদ্ধগয়াতে বিস্ফোরক খুঁজে পাওয়ার অভিযোগে আদিলকে খুঁজছিল NIA।জে এম আই সংগঠনে কওসরের ডানহাত ছিল আদিল। সূত্রের খবর, মুর্শিদাবাদে একটি মডিউল পরিচালনার দায়িত্বে ছিল সে।
এখনও পর্যন্ত এই ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করল NIA। মঙ্গলবার আদিলকে বেঙ্গালুরু NIA-স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হয়।বুধবার পটনার NIA স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।

No comments:
Post a Comment