আসানসোল স্টেশন থেকে এক শিশু চুরির ঘটনায় এক কিশোর ও তার মাকে আটক করল আসানসোল উত্তর থানার পুলিশ। জানা গেছে দুদিন আগে ওই কিশোর তার মায়ের নির্দেশে আসানসোল স্টেশন থেকে এক ভবঘুরে শিশুকে ফুসলিয়ে নিয়ে চলে যায় । পরে তার মা ওই শিশুটিকে একটি মিষ্টির দোকানে নাকি দু হাজার টাকায় বিক্রি করে দেয়। আজ ফের ওই কিশোর আসানসোল স্টেশন এলে তাকে চিহ্নিত করে নিখোঁজ হওয়া শিশুর মা।
তার দাবি নিখোঁজ হওয়ার দিন এই কিশোর তার শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল। জেরার মুখে অভিযুক্ত কিশোর স্বীকার করে তার মায়ের নির্দেশেই শিশুটিকে নিয়ে গিয়েছিল। মা মদ খাওয়ার জন্য ওই শিশুটিকে ২০০০ টাকায় আসানসোলের একটি মিষ্টির দোকানে বিক্রি করে দেয়। তবে এই ঘটনায় প্রথম নয় এর আগেও বহুবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে ওই মহিলা। এমনকি টাকা জোগাড় করতে নিজের সন্তানদের ও বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। আসানসোল উত্তর থানার পুলিশ ওই মহিলা ও তার সন্তানকে আটক করেছে।


No comments:
Post a Comment