গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী! উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী! উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র


মৃন্ময় নস্কর, সোনারপুর: আবারও দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার স্পেসাল অপারেশন গ্রুপ। চারমাস ধরে নজর রাখার পর অবশেষে কামাল গাজি বাইপাসের কাছে অস্ত্র বিক্রি করতে যাওয়ার সময় ধরা পরল রাজেশ শর্মা ও মোস্তাক আলম নামে দুই অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশটি ওয়ান সাটার পাইপগান, তিনটি সেভেন এম এম পিস্তল, ছটি ম্যাগাজিন, নগদ ৩৮৫০০ টাকা, দুটো মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন । এই দুই অস্ত্র ব্যবসায়ী উঃ ও দঃ চব্বিশ পরগনার হাড়োয়া, কাশিপুর, ভাঙর ও ক্যানিং এ অস্ত্র বিক্রি করত। এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে অস্ত্র কারখানার খোঁজে তল্লাশি শুরু করবে।

No comments:

Post a Comment

Post Top Ad