ওভারহেডে তারে সমস্যা, ব্যাহত ট্রেন চলাচল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

ওভারহেডে তারে সমস্যা, ব্যাহত ট্রেন চলাচল

 
আসানসোল: ওভারহেডের তারে সমস্যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হল আসানসোল রেল ডিভিশনে। বুধবার রাতে কুলটি ও বরাকর স্টেশনের মাঝে আপ লাইনে ওভারহেডের তারে সমস্যা হয়। যার ফলে প্রায় দু'ঘণ্টার উপরে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে আপ লাইনে।


আসানসোল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, সন্ধে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। মেরামতি করতে প্রায় দু'ঘণ্টা পেরিয়ে যায়। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও এই ঘটনার কারণে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দেয়।




আসানসোল স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিয়ালদা-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকে আসানসোল স্টেশনে। দাঁড়িয়ে যায় হাওড়া-গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস। আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে ট্রেনটি দাঁড়িয়েছিল। ছেড়ে গেলেও আসানসোল ও বরাকর স্টেশনের মাঝে রাত সাড়ে ১১টা পর্যন্ত দাঁড়িয়েছিল। কোলফিল্ড এক্সপ্রেস আসানসোলে রাত ৮টা ১৫ মিনিটে ঢোকার কথা ছিল। ট্রেনটি আসানসোল স্টেশনে আসে ১১টা ৩৮ মিনিটে।

No comments:

Post a Comment

Post Top Ad