আসানসোলে ধর্মঘট!দুর্ভোগে যাত্রীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

আসানসোলে ধর্মঘট!দুর্ভোগে যাত্রীরা



কেন্দ্রীয় সরকারের পরিবহন মোটর ভেডিকেলস এক্ট এমেণ্ডেমেন্ট বিলের বিরোধীতায় ৭ই অাগষ্ট সিটুর পক্ষ থেকে পরিবহন ধর্মঘটের ডাকে আসানসোলে বেশিরভাগ বাস বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা ৷ কেন্দ্রীয় সরকারের এই বিলে দুর্ঘটনার কারণে পরিবহন কর্মী বিশেষত চালকদের ৩বছরের জেল এবং ৫থেকে ৭লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ৷ চালকদের বক্তব্য , তারা এই জরিমানা দিতে অক্ষম ৷ সে কারণে তারা সিটুর ডাকা ধর্মঘটে শামিল হয়েছে ৷ তবে হঠাৎ বাস ধর্মঘটের কারণে নাকাল নিত্যযাত্রীরা ৷তাদের বক্তব্য এভাবে পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় তারা অসুবিধার সম্মুখীন হয়েছেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad