মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত থানা রক্তদান অনুষ্ঠানের আয়োজন করে। অশোকনগর থানা আজ সকাল থেকে বারাসাত ব্লাড ব্যঙ্কের সহযোগীতায় সকাল থেকে আয়োজন করে।
রক্তদান অনুষ্ঠান যেন এক উৎসবে আয়োজন হয়েছে আজ। প্রায় একশো সাধারন মানুষ সিভিক ও পুলিশ কর্মীরা রক্তদান অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
রক্তের চাহিদা মেটাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক ধীমান রায় চেয়ারম্যান প্রবোদ সরকার ও অন্যান্য ব্যক্তি বর্গ। পুরো অনুষ্ঠান আয়োজিত হয় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিষ দুলুই এর নেত্বৃত্বে।

No comments:
Post a Comment