বাজার করতে গিয়ে আক্রান্ত অভিনেতা সায়ক চক্রবর্তী। তার এক বন্ধু সহ আরও কয়েকজনকে মারধোর করা হয়েছে। পার্কিংকে কেন্দ্র করে ঝামেলার সুত্রপাত। সায়ক ও তার বন্ধু বাইক রেখে বাজার করছিল। বাজারের পর সে বাইক নিয়ে বেরিয়ে আসার সময় তার উপর কয়েকজন চড়াও হয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছাড়াও লাঠি ছিল। লাঠি দিয়ে মারা হয় সায়ককে। এছাড়াও এলাকার আরও কয়েকজনকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বাজার করতে আসা বিভিন্ন মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সায়ককে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

No comments:
Post a Comment