নারী কেলেঙ্কারিতে অভিজিৎ ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

নারী কেলেঙ্কারিতে অভিজিৎ !

নারী কেলেঙ্কারির অভিযোগে মুখ লুকাচ্ছেন অভিজিত
এক নারীর সঙ্গে অশোভন আচরনের দায়ে অভিযুক্ত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি মুম্বাইয়ের আম্বুলি থানায় অভিজিতের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নারী।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অভিজিতের বাড়িতে খননের কাজ সক্রান্ত বিষয়ে কথা বলতে যান ওই নারী। কথোপকথনের এক পর্যায়ে তাঁর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে যান অভিজিত। ওই সময় অভিজিৎ তাঁর সঙ্গে মারাত্মক দুর্ব্যবহার করেন। সঙ্গে সঙ্গে তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নেন এবং তদন্তের আশ্বাস দেন।
এদিকে অভিযোগটি অস্বীকার করেছেন অভিজিৎ। তাঁর কথায়, আমি তাঁর সঙ্গে কোনো রকাম দুর্ব্যবহার করিনি, বরং ওই নারীই আমাকে ক্রমাগত টাকার জন্য হুমকি দিচ্ছে। আমি তাঁকে একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছি। তিনি ফ্ল্যাটে সংস্কার কাজ করাচ্ছিলেন বলে আমি মালিক হিসেবে আপত্তি জানাই। এর বেশী কিছুই না।’
এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে। ২০১৬ সালে এক নারী সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১৫ সালে অন্ধ্র প্রদেশের লাখান্ডয়ালায় পূজা মণ্ডপে ৩৪ বছর বয়সী এক নারীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, অভিজিৎ ভট্রাচার্য বলিউডের একজন প্রথিতযশা শিল্পী। সুন না সুন না, চাঁদ তারে, তওবা তুমহারে ইয়ে ইশারে, চুরনি চুরনি, ওলে ওলে’সহ বহু জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad