স্বাধীনতা দিবসে সলমনের ‘ভারত’ ছবির টিজার প্রকাশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

স্বাধীনতা দিবসে সলমনের ‘ভারত’ ছবির টিজার প্রকাশ

‘ভারত’ ছবির টিজার ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) প্রকাশ্যে আনলেন সালমান খান। নিজের টুইটারে শেয়ার করেছেন ছবিটির টিজার। টি-সিরিজ, রিল লাইফ প্রোডাকশনের ইউটিউবেও গেছে টিজারটি।

পরিচালক আলি আব্বাস জাফরের এই ছবিটিতে প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হবে। যেখানে আবার পাঁচটি আলাদা লুকে দেখা যাবে সালমান খানকে। এই ছবিতে প্রথমে ঠিক ছিল সালমানের সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে অভিনেত্রী সরে দাঁড়ান ছবি থেকে। এরপর শোনা যাচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পর আবার এই ছবিতে অনস্ক্রিন মাতাবেন সালমান-ক্যাটরিনা। এ ছাড়া ‘ভারত’ ছবিতে থাকছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, সৌরভ শুক্লা, শশাঙ্ক অরোরা, টাবুসহ আরও অনেকে।কোরিয়ান সিনেমা ‘ওড টু মাই ফাদার’ থেকে নির্মিত হচ্ছে ‘ভারত’ ছবিটি। এখানে সালমানকে দেখা যাবে স্টান্টম্যান হিসেবে। শোনা যাচ্ছে রাশিয়ান-সার্কাসের ঝলক দেখা যাবে এ ছবিতে। মনে করিয়ে দেবে, রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ ছবিকে। সালমানকে সাহসী মোটর সাইক্লিস্ট এবং ট্রাপিজ আর্টিস্টের ভূমিকায় দেখা মিলবে দিশা পাটানির।


ছবির শুটিং এখনও শেষ হয়নি। বাকি পোস্ট প্রোডাকশনও। কিন্তু তার মধ্যেই মুক্তি পেল টিজার।

No comments:

Post a Comment

Post Top Ad