বাইক-সাইকেল সংঘর্ষ, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

বাইক-সাইকেল সংঘর্ষ, মৃত ১


আসানসোল:পথ দুর্ঘটনায় মৃত এক। জানা গেছে, ৬০ নম্বর জাতীয় সড়ক জামুরিয়া ভূত বাংলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে ।ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়, আরেকজন গুরুতর আহত। দুইজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।মৃত ব্যক্তির নাম সুশান্ত গোপ স্থানীয় ভুতবাংলার বাসিন্দা, আহত ব্যক্তির নাম কার্তিক মণ্ডল পুরাতন জামশোলের বাসিন্দা।ঘটনার জেরে সাড়ে ৮ টা থেকে স্থানীয়রা প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।তাদের দাবি বেপরোয়া যান চলাচলের জন্য প্রতিদিনই ভুতবাংলা এলাকায় দুর্ঘটনা ঘটছে ।প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও লাভ হয় না ।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad