অর্ক রায়,মালদা: দ্রুত গতিতে বাইক চালানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বচসা। এর জেরে লোহার রডের আঘাতে আহত দুই কিশোর। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদা থানার সদরঘাট এলাকায়। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম উত্তম কর্মকার(১৭) ও নিমাই মন্ডল(১৪)। অভিযুক্ত সন্টু মন্ডল সহ ৮ জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ, দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে যায় সন্টু মন্ডল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিশু মন্ডল নামে এক যুবককে মারধর করে সন্তু মন্ডল বলে অভিযোগ। এরপর এলাকায় ভিড় জমে যায়। গন্ডগোল দেখতে ঘটনাস্থলে যায় দুই কিশোর নিমাই ও উত্তম। অভিযোগ, তখন তাদেরকেউ লোহার রড দিয়ে মারধোর করা হয়। এই ঘটনায় নিমাইয়ের মাথা ফেটে যায় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে উত্তমের। এরপর তাদেরকে উদ্ধার করে প্রথমে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে দুজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা।
তবে কি কারণে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

No comments:
Post a Comment