"পশ্চিমবঙ্গে NRC চালু করতে হবে" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

"পশ্চিমবঙ্গে NRC চালু করতে হবে"




                                ছবি:বিভাস লোধ

ঈপ্সিতা গোস্বামী:  হিন্দু শরণার্থীদের স্বার্থে অনুপ্রবেশকারিদের বিতাড়িত করার দাবিতে পশ্চিমবঙ্গে NRC চালু করতে হবে।এই দাবিতে বৃহস্পতিবার বি জে পির তরফ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায়। দেশপ্রিয় পার্ক থেকে মিছিল শুরু হয়। হাজরা মোড় পুলিশ মিছিল আটকালে সেখানেই রাস্তা অবরোধ করেন বিজেপি মহিলা মোর্চা কর্মীরা। রাস্তায় বসে পড়েন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। পরে পুলিশের আবেদনে অবরোধ তুলে নেয় বিজেপি। রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল সাংসদরা অসমে গেছেন অশান্তি পাকানোর জন্য।"

No comments:

Post a Comment

Post Top Ad