প্রতিহিংসার লড়াইয়ে আক্রান্ত নির্বোধ শিশু!মৃত্যুর সঙ্গে লড়াই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

প্রতিহিংসার লড়াইয়ে আক্রান্ত নির্বোধ শিশু!মৃত্যুর সঙ্গে লড়াই




অর্ক রায়, মালদাঃ প্রতিহিংসা মেটাতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে নির্বোধ শিশু। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক পঞ্চায়েতে। পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির দখলে।ক্ষমতায় আসার পরই তিন বছরের শিশুকে মাথায় গুলি করে প্রতিশোধ মেটালো বিজেপি। এমনটাই অভিযোগ শাসকদলের।

জানা যায়, পরিমল মন্ডল, পুতুল মন্ডল নামে দুই কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েত বোর্ড গঠনের সময়। তৃণমূল যোগ দেওয়াই কাল হল মন্ডল পরিবারের। বৃহস্পতিবার সকালে বিজেপির কিছু দুষ্কৃতী মন্ডল বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, ওই শিশুটি তখন ঘুমোচ্ছিল। সেসময় একটি গুলি ওই তিন বছরের শিশুটির মাথায় লাগে বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।তৃণমূল নেতা রাহুল সিংয়ের দাবী, তৃণমূলে পুতুল মন্ডল ও পরিমল মন্ডল আসায়, তাদের প্রানে মারার হুমকি দিচ্ছিল বিজেপি। এরপরই আজ বিজেপির দুষ্কৃতীরা এসে হামলা চালায়, সেইসময় গুলি লাগে বাচ্চাটির। আহত শিশুটির অবস্থা খুবই সঙ্কটজনক।

No comments:

Post a Comment

Post Top Ad