দেহ ব্যবসা! ধুন্ধুমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

দেহ ব্যবসা! ধুন্ধুমার


দীর্ঘদিন ধরে বাড়িতে দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়ি মালিককে মারধোর করলো স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে মুর্শিদাবাদে বহরমপুরের বাঞ্জেটিয়া এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। প্রতিবেশীদের অভিযোগ- পাড়ায় নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালান পেশায় ব্যবসায়ী সুনীল মন্ডল। পাড়ার পরিবেশ খারাপ হওয়ার পাশাপাশি রাতদিন বহিরাগতদের আনাগোনায় এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো উপদ্রব। বারবার বারণ করা সত্তেও সতর্ক না হওয়ায় অবশেষে বাড়ি ভাঙচুর করে বাড়ি মালিককে মারধোর করে স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে পরিবার সদস্যদের আটক করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad