ফের গোপন সূত্রের খবরে প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতার মুর্শিদাবাদে সুতি থানা এলাকা থেকে। শনিবার সকালে স্থানীয় চাঁদের মোড় এলাকায় একটি হোটেলে তল্লাশি চালিয়ে 12 টি 7.65 পিস্তল, 8 টি পাইপগান, 100 রাউন্ড গুলি ও 24 টি ম্যাগজিন সহ মোস্তাহেরুল ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। ধৃত মোস্তাহেরুল ইসলাম সামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার বাসিন্দা। মালদার কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে স্থানীয় চাঁদের মোড়ে ২ ব্যক্তিকে দিতে গেলে আগ্নেয়াস্ত্র সহ তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতকে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার। ধৃত যুবক কালিয়াচক হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment