ব্যবসায়ীর ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

ব্যবসায়ীর ঝুলন্ত দেহ



শনিবার দুপুরে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মুর্শিদাবাদে বহরমপুর থানার খাগড়া এলাকার ঘটনা। পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুষার কান্তি মন্ডল নামে ওই ব্যক্তি বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে নানা বিষয়ে স্বামীর ওপর অতাচার চালাতো স্ত্রী শিলা মন্ডল। এদিন সকালে ঘরের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢোকে দোকানের কর্মচারীরা। ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজনদের দাবী- স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad