রণক্ষেত্র ভীমপুর! পুলিশের সামনে বোমাবাজি বিজেপি-তৃণমূলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

রণক্ষেত্র ভীমপুর! পুলিশের সামনে বোমাবাজি বিজেপি-তৃণমূলের




পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ভীমপুর থানার বাগবেরিয়া গ্রাম পঞ্চায়েত। BJP ও তৃণমূলের সংঘর্ষে চলল বোমাবাজি। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে জেলা সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।বাগবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের আটটি আসনে জয় পেয়েছিল তৃণমূল, পাঁচটিতে জিতেছিল BJP। আজ ওই পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল, তা নিয়েই দু'দলের সংঘর্ষ বাধে। BJP-র অভিযোগ, গণনার দিন গণনাকেন্দ্র থেকে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আজ সকাল থেকেই বোর্ড দখলের চেষ্টায় পঞ্চায়েত অফিসের ভিতর ভাঙচুর চালাতে থাকে BJP। বোমাবাজি থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর সবকিছুতে BJP-কেই দায়ি করেছে তৃণমূল। পালটা অভিযোগ করেছে BJP-ও। তাদের বক্তব্য, গণনার দিনের মতো আজও সকাল থেকে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। বোর্ডের দখল নিয়ে বোমাবাজি করেছে। পুলিশের গাড়িতে ভাঙচুরও তৃণমূলের লোকজন করে বলে অভিযোগ। অভিযোগ পালটা অভিযোগ তুলে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ এসে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আসে পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

No comments:

Post a Comment

Post Top Ad