শিক্ষিকার হাতে যৌন হয়রানির শিকার ১৪ বছরের ছাত্র! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 August 2018

শিক্ষিকার হাতে যৌন হয়রানির শিকার ১৪ বছরের ছাত্র!



শিক্ষিকার হাতে যৌন হয়রানির শিকার ছাত্র। এ ঘটনাটি সত্যিই অবাক হওয়ার মতো। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৪ বছর বয়সী ছাত্রের সাথে যৌন সম্পর্ক গড়ে তোলার কারণে যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী ওই স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানের একজন শিক্ষিকা। নাম স্টেফানি পিটারসন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডার নিউ স্মিরনা থেকে ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে যৌন হয়রানির শিকার ওই ছাত্র তার মা-বাবাকে এই ঘটনা প্রকাশ করে দেয়। সে ৮ম গ্রেডের একজন ছাত্র বলে জানা যায়।
ওই ছাত্র তার মা-বাবাকে জানান, শিক্ষিকা পিটারসন একজন বিবাহিত নারী। তিনি তাকে মাঝে মধ্যেই তাকে রাত ১১টার দিকে তার বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে যেতেন। এরপর কয়েক ঘণ্টা একান্তে সময় কাটাতেন ওই শিক্ষিকা। শিক্ষিকা তাকে নিজের নগ্ন ছবি পাঠাতেন। তাকে মারিজুয়ানা কিনে দিতেন।
যৌন হয়রানির শিকার ওই ছাত্র তার মা-বাবাকে আরো বলেছেন, ওই শিক্ষিকার সাথে শারীরিক সম্পর্কের কারণে তার পড়াশোনার গ্রেডের অবনতি হয়েছে। এ সব অভিযোগে ওই শিক্ষিকার এখন কাউন্টি জেলে রাখা হয়েছে।
ওই এলাকার ভোলুসিয়া কাউন্টি শেরিফের অফিস তাকে গ্রেফতারের কথা ফেসবুক মারফত জানিয়েছেন। ঘটনা নিয়ে তদন্ত হয়েছে। তাতে দেখা গেছে, গত নভেম্বরে ওই বালকের সঙ্গে এমন অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষিকা।
তবে তার যৌন লালসার শিকার হয়েছেন এই ছাত্রই নাকি আরো আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। এমন অভিযোগ ওঠার পর স্কুলের চাকরি থেকে পদত্যাগ করেছেন ওই শিক্ষিকা পিটারসন। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষিকা পিটারসন বিবাহিতা। তার স্বামীর নাম ব্রান্ডন। তাদের বিয়ে হয় ২০১৫ সালে। তিনি একজন অগ্নিনির্বাপককর্মী। তাদের কোনো সন্তান নেই। স্ত্রী পিটারসনের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেদের একাউন্ট মুছে ফেলেন।

No comments:

Post a Comment

Post Top Ad