আসানসোল পুরসভার ৮১ নং ওয়ার্ড তথা রামবাঁধ চুনা ভাটি এলাকায় ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে নামাঙ্কিত গ্রন্থালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের অবিলন্বে গ্রেপ্তার এর দাবিতে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো হয় বার্ণপুরের হীরাপুরের থানাতে ৷
জানা গেছে, বুধবার রাতে হীরাপুর থানার রামবাঁধ চুনাভাটিতে গ্রন্থাগারে কয়েকজন দুস্কৃতি তালা ভেঙ্গে ভেতরে থাকা আলমারি, বই,চেয়ার,টেবিল ভেঙ্গে দেয়।খবর পেয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি পবন সিং বুধবার রাতেই হীরাপুর থানায় অভিযোগ করেন কিন্তু সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার কারনে বিজেপির পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবীতে হীরাপুর থানা ঘেরাও করা হয়।পবন সিংয়ের অভিযোগ ৮১ নং ওয়ার্ডের কাউন্সিলার সোনা গুপ্ত এবং তার কর্মীরা গ্রন্থাগারেরর জমি দখল করার জন্য ভাঙ্গচুর করেছে। অন্যদিকে ভি শিব দাশন দাশু জানান তৃণমূলের কোন কর্মী ঐ রুপ কাজের সাথে জড়িত নয়,গ্রন্থাগারে সবাই পড়তে যায় সুতরাং গ্রন্থাগার ভাঙ্গার মতো জঘন্য কাজ তৃণমূল কংগ্রেস করে না।বিজেপিরা মিথ্যা অভিযোগ করেছে।

No comments:
Post a Comment