প্রাপ্য টাকা চাওয়ায় আক্রান্ত দাদা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

প্রাপ্য টাকা চাওয়ায় আক্রান্ত দাদা


অর্ক রায়, মালদাঃ মাসির কাছে বোনের প্রাপ্য টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার হলেন দাদা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাহারাল গ্রামে। আহত দাদাকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল, সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় শুক্রবার রাতেই মেসো সহ ৬ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।



আক্রান্তের নাম সেকিয়া শেখ। বয়স ৩৫। বাহারাল গ্রামেরই বাসিন্দা তিনি। তাঁর বোন তাজেরা বিবির বিয়ে পুকুরিয়া থানার আড়াইডাঙা গ্রামে। সেকিয়ার অভিযোগ, বিশেষ প্রয়োজনে ৮ মাস আগে তাঁর বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন তাঁর মাসি ফুলসারি বিবি। মাসি তাঁদের বাহারাল গ্রামেই থাকেন। ধার নেওয়ার সময় কথা হয়েছিল, ১০ হাজার টাকার জন্য প্রতি মাসে তিনি বোনকে এক হাজার টাকা করে সুদ দেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad