সিকিম থেকে ম্যাচ খেলা শেষে বাড়ী ফেরার পথে বাস খাদে পড়ে চার ফুটবলার নিহত হন৷ পূর্ব সিকিমের খামডংকের কাছে ফুটবলারদের বাসটি দুর্ঘটনার মুখে পড়ে৷ চারজন ফুটবলার সিকিম ফুটবল দলের সদস্য ছিলেন৷ শুক্রবার বিকেলে ৯জন ফুটবলারকে নিয়ে গাড়িটি খাদে পড়ে৷ গাড়ি দুর্ঘটনার কারণে পাঁচ ফুটবলার গুরুতর আহত হয়৷
শেষ ২৪ ঘন্টায় প্রচুর বৃষ্টি হয়েছে পূর্ব সিকিমের বিভিন্ন অঞ্চলে৷ স্বভাবতই পাহাড়ি রাস্তায় বৃষ্টির ফলে যোগাযোগ আরও কঠিন হয়ে গিয়েছে৷ স্বাধীনতা দিবষ উপলক্ষ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হয়েছিল পূর্ব সিকিমে৷ এই টুর্নামন্টে অংশ নেবার কারণে সিকিমের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ফুটবলাররা৷ ম্যাচ শেষে ফেরার সময় ফুটবলারদের গাড়িটি খাদে পড়ে৷ ঘটনাস্থলেই মারা যান, সতীশ সিং(১৮), তারা ছেত্রী(২৭০, সন্দেশ রাই(১৮) এবং রাজকুমার রাই(২৩)৷
মৃত চার তরুণ ফুটবলার ছাড়াও গুরুতর আহত হয়েছেন বিকাশ সুনাম, তিলক শর্মা, অরুণ রাই, আশিষ রাই, অর্পন রাই, বিনোদ তামাং৷ এই পাংচ তরুণ ফুটবলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি৷ তবে কাছাকাছি থাকা অনেকেই জানিয়েছেন টানা বৃষ্টি বিপদ বাড়িয়েছে সিকিমের পাহাড়ি রাস্তাতে৷
No comments:
Post a Comment