চাঁদনী, পূর্ব মেদিনীপুর :যাত্রী বোঝাই বাস এর সঙ্গে বাইক এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক পাশকুড়া বাস রাস্তায় বিড়ির দোকান স্টপে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক পাশকুড়া বাস রাস্তায় বিড়ির দোকান স্টপ এ তমলুক গামী যাত্রি বোঝাই বাস এর সঙ্গে বাইক এর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুরত আহত হয় দুই বাইক আরোহী।বাস চালক পলাতক। ।স্থানীয় মানুষ আহত দুই বাইক আরোহী কে আশংকা জনক অবস্থায় তমলুক জেলা হাসপাতাল এ ভর্তি করে।রাস্তা অবরোধ করা হয়। বাস রাস্তায় বেপক যানজটের সৃষ্টি হয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।


No comments:
Post a Comment