মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছোটবেলায় গাঁজা টানতেন। আর পরিণত বয়সে অ্যালকোহল পান করতেন।
নিউ ইয়র্কার সাময়িকীর সঙ্গে এক সাক্ষাত্কারে ওবামা এ কথা স্বীকার করেছেন। ওবামার ওপর নিউ ইয়র্কার সাময়িকীতে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে এ তথ্য জানা গেছে।
গত রোববার নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্কারের সাংবাদিক ডেভিড রেমনিকের সঙ্গে সাক্ষাত্কারে ওবামা বলেন, ‘ছোটবেলায় আমি গাঁজা সেবন করতাম। আমার মতে, এটি একটি বদভ্যাস। সিগারেট থেকে এটি খুব একটি ভিন্ন নয়, তরুণ ও পরিণত বয়সের বড় সময়জুড়ে যা আমি পান করেছি।’
অ্যালকোহলের চেয়ে গাঁজা টানা খুব ভয়ঙ্কর নয় বলে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি তার মেয়েদের বলেছেন, গাঁজা টানা একটি খারাপ অভ্যাস। এটি সময়ের অপচয় ও স্বাস্থ্যকর নয়।

No comments:
Post a Comment