গৃহবধূকে পিটিয়ে খুন মদ্যপ স্বামীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

গৃহবধূকে পিটিয়ে খুন মদ্যপ স্বামীর


গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল জামুড়িয়ায়। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত বিরকুলটি গ্রামে ।মৃত গৃহবধূ নাম তুলসী বাউরী ।জানা গেছে, গত আট বছর আগে বিরকুল্টি নিবাসী শান্তি বাউরী সঙ্গে রানিগঞ্জের তুলসী দেবীর বিবাহ হয়। বিবাহ পর থেকে তাদের কোনও সন্তান হয়নি। বাড়িতে অশান্তি লেগেই থাকত ।

তবে ১৫ আগস্ট তুলসী বাউরীর স্বামী মদ্যপ অবস্থায় এসে তুলসী বাউরীকে মারধর শুরু করে ।জীবন বাঁচাতে রাস্তায় বেরিয়ে পড়লে সেখানেও প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ।পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।অবস্থার অবনতি হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বৃহস্পতিবার মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয় ।মৃত পরিবারের অভিযোগ প্রায় তুলসীকে মারধোর করতো কিন্তু সংসারের কথা ভেবে শান্তি বাউরীকে বোঝাবার চেষ্টা করা হতো। অভিযুক্ত শান্তি বাউরি কে আটক রেখেছে পরিবারের সদস্যরা তাদের দাবি, পুলিশ এলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হবে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে!পুলিশ আটক করেছে স্বামী শান্তি বাউড়িকে।

No comments:

Post a Comment

Post Top Ad