নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাসন্তী রাজ্য সড়কের পাগলাহাটে ১০ চাকার লরি ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ঘোষ নামে এক যুবকের মৃত্যু হল।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
.
স্থানীয় সূত্রে খবর, সৌরভের বাড়ি ভাঙড়ের ৩ নং কলোনীতে। এদিন ভোরে সৌরভ নিজের পিক আপ ভ্যান নিজেই চালিয়ে ভোজেরহাট যাচ্ছিলেন। সেখানকার একটি খাটাল থেকে মহিষ লোড করার বরাত পেয়েছিলেন তিনি। বাড়ি থেকে কয়েক মিনিট দূরেই রাজ্য সড়কের ওপর ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।সেসময় কলকাতার দিক থেকে ঘটকপুকুরে আসছিল একটি দশ চাকার লরি।মালপত্র ছাড়াই খালি গাড়িটি অতিরিক্ত জোরে চলছিল। ফলে সেটি নিয়ন্ত্রন হারিয়ে পিক আপ ভ্যানকে ধাক্কা মারে। গাড়ির স্টিয়ারিং এ বসেই মারা যান বছর কুড়ির চালক।পুলিশ মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয় দের বক্তব্য, ভোরের নির্জন রাস্তায় দুটি খালি গাড়িই বেপরোয়া গতিতে চলার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment