আজব বিয়ের পোশাকঃ পরা যায়, আবার খাওয়াও যায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

আজব বিয়ের পোশাকঃ পরা যায়, আবার খাওয়াও যায়!




বিয়ের পোশাক। অথচ, তাতে এক ছটাক সুতো জোড়া নেই। কিন্তু, তাতে কোনও বিপদ নেই। পোশাকের কাজ শেষ হলে হাত লাগিয়ে খেয়ে নিন। পোশাক তখন আপনার উদরস্থ।
এমন এক বিয়ের গাউন। যা বানাতে সময় লেগেছে ৩০০ ঘণ্টা। গাউনের প্রতিটা স্থান, প্রতিটা কোণ এক্কেবারে যত্ন সহকারে বানানো। এমনকী, যে ম্যানেকুইনে গাউনটাকে রাখা হয়েছে তা বানাতে বিশেষভাবে নজর আরোপ করা হয়েছে। ম্যানেকুইনের মাথায় বসানো সাদা টুপিটিকে সুন্দর করে বানানো হয়েছে। পোশাকটি তৈরি করেছেন ব্রিটেনের ৩ মহিলা। পোশাকটির ওজন অন্তত ৭৫ কেজি। কিন্তু, জানেন কি যে পোশাক বানাতে এতটা সময় লেগেছে, তা আবার আপনি খেতও পারবেন। হ্যাঁ! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
চমকের এখানেই শেষ নেই। পোশাক তৈরি করা ৩ মহিলার সাফ জবাব কোনও কনে এই পোশাকে শরীর গলাতে পারবেন না। এই পোশাককে শুধু চাক্ষুষ করা যাবে। আর খাওয়া যাবে। আসলে, এই ‘ওয়েডিং গাউন’টা দেখতে সত্যিকারের পোশাকের মতো হলেও এটা একটা কেক। গাউনের উপরের সাদা অংশটি তৈরি হয়েছে বিশেষ ধরনের কেক দিয়ে। আর নীচের দিকে আছে কিছু র‌্যাপার পেপার, যা খাওয়া যায়। আর যাকে ম্যানিকুইন করা হয়েছে সেটাও একটা কেক। এর জন্য ৩৫ কেজি বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করা হয়েছে। এছাড়াও লেগেছে ৩ কেজি কেক এবং ২ হাজার ‘শিটস ওয়াটার’।

No comments:

Post a Comment

Post Top Ad