কয়েন জমিয়ে গাড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

কয়েন জমিয়ে গাড়ি




কয়েন জমিয়ে মুদ্রার পাহাড় বানিয়ে ফেললেন তিনি। এত্ত কয়েন লেগেও গেল কাজে। কিনে ফেললেন চার চাকার একটি গাড়ি। অবশ্য কেবল কয়েন দিয়েই যে গাড়ি মিলেছে, তা নয়। গাড়ির দাম পড়েছে তিন লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে কয়েন ছিল এক লাখ ৩৬ হাজার ডলারের। এই অভিনব ঘটনার জন্ম দেন গ্যান নামের এক ব্যক্তি। বাড়ি চীনে। একটি চীনা পত্রিকার বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত খবরে জানানো হয়, গ্যান অস্ট্রেলিয়ার একটি গাড়ির কোম্পানির শোরুমে যান গাড়ি কিনতে। দরদাম ঠিক হওয়ার পর তিনি প্রস্তাব করেন, কাগুজে নোটের সঙ্গে কয়েন দিয়ে দাম মেটাবেন। তাঁর প্রস্তাবে রাজি হলেন গাড়ি বিক্রেতারা। তো, গ্যান হাজির করলেন জমানো কয়েন। সে কয়েন আনা হলো ট্রাকে করে। ১০ জন নিবেদিত প্রাণ কর্মী ধৈর্যের পরিচয় দিয়ে নামিয়ে আনল কয়েন। ওজন কম নয়, পুরো চার টন। স্তূপের উচ্চতা গিয়ে দাঁড়াল চার মিটার।

No comments:

Post a Comment

Post Top Ad