কিশোর কুমারের জন্মদিবস পালন ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

কিশোর কুমারের জন্মদিবস পালন !



বাগদাঃ ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার।১৯২৯ সালে মধ্যপ্রদেশে ৪ঠা আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে ওঠা কিশোর কুমার।বাংলা হিন্দি ভোজপুরি ছাড়াও একাধিক সুপার হিট গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।পাশাপাশি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি যেগুলি হয়েছে সুপার হিট।এই কিংবদন্তি গায়ক কে ভারতরত্ন দেয়ার দাবি তুলে এবছরও বাগদার হেলেঞ্চায় তার জন্মদিন পালন করা হলো টিজে কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে । এদিন কেক কাটার পাশাপাশি মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কিশোরকুমারের জন্মদিনেকে সারম্বরে পালন করা হয় ।সারাদিন ব্যপি চলল কিশোর কুমারের সুপারহিট গান।এদিন তাঁর স্মরণে সামিল ছিলেন টিজে কেবল নেটওয়ার্ক এর সমস্ত কর্মীবৃন্দ এবং কিশোর কুমারের ভক্তরা ।

No comments:

Post a Comment

Post Top Ad