রাজ্য জুড়ে রাখী বন্ধন উৎসব উতজাপন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

রাজ্য জুড়ে রাখী বন্ধন উৎসব উতজাপন!



রবিবার রাজ্য জুড়ে রাখী বন্ধন উৎসব পালনের দিনে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ি এলাকায় ১০০টি চারাগাছ রোপনের মাধ্যমে রাখী বন্ধন উৎসব পালন করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন (দাশু) ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কমিশনার অব পুলিশ লক্ষী নারায়ণ মীনা ৷ এদিনের অনুষ্ঠানে জেলা সভাপতি ও সিপি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মুকুল ব্যানার্জী সহ আরো অনেকে ৷ পাশাপাশি এদিন বারাবনি বিধান সভার অন্তর্গত নুনী গ্রাম পঞ্চায়েতের নুনী মোড়ে আইএসজিপির তহবিলের মাধ্যমে তৈরী হওয়া এক যাত্রী প্রতীক্ষালয়ের উদ্ধোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায় ৷

 যাত্রী প্রতীক্ষালয় নির্মানে আনুমানিক খরচ হয়েছে ৪লক্ষ ১৮হাজার ১৬০টাকা ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায় সহ তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং , নুনী গ্রাম পঞ্চায়েত প্রধান রবি মাঝি সহ আরো অনেকে ৷ পাশাপাশি এদিন বারাবনির নুনী মোড়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাখী বন্ধন উৎসব পালিত হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায় , তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং , নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যা পূজা মাড্ডি সহ আরো অনেকে ৷

No comments:

Post a Comment

Post Top Ad