তালিকায় এল আরও এক নাম ৷ আবারও নাবালিকা ধর্ষণ ৷ আবারও ঘটনার বিভৎসতায় চমকে উঠতে হচ্ছে ৷ এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলা ৷
গত রবিবার শিভলি শহরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে পড়শি নাবালক কিশোর ৷ অভিযুক্তের বয়স ১৬ বছর ৷ ধর্ষণের সময় ওই কিশোরের দিদিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ ধর্ষণের পর বাবা,মা এবং দিদির সঙ্গে ওই নাবালিকাকে নৃসংশভাবে মারধরও করে ওই কিশোর ৷
দেহাত জিআইজি রতন কান্ত পান্ডে বলেন, বাড়িতে এসে গোটা ঘটনা খুলে বলার পর স্থানীয় শিভলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয় জেলা হাসপাতাল থেকে তাকে লালা লাজপত রায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
ধর্ষিতার পরিবারের বয়ানের ভিত্তিতে ওই কিশোর ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

No comments:
Post a Comment