চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হীরাপুর গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম মজাইদুলদিন ইসলাম। সোমবার রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নিজের বাড়ির মধ্যে মজাইদুলদিন ওই ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার ওই বাড়িতে যাতায়াত ছিল বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মেডিকেল টেস্ট হয়েছে। মঙ্গলবার তমলুক জেলা আদালতে ওই নাবালিকা গোপন জবানবন্দি দেবে। অভিযুক্তকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার গ্রেফতার যুবককে তমলুক জেলা আদালতে পাঠিয়েছে।

No comments:
Post a Comment