অনলাইনে শিশু বিক্রির বাজার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

অনলাইনে শিশু বিক্রির বাজার!




চীনে এমন একটি অবৈধ বাজার গড়ে উঠেছে, যেখানে অনলাইনে প্রকাশ্যেই শিশুদের কেনাবেচা চলছে।
পুলিশের ধারণা, প্রতিবছর দেশটিতে যে কুড়ি হাজারের বেশি শিশু অপহৃত হয়, তাদের অনেককে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা হয়। চীনের সরকার আনুষ্ঠানিকভাবে কোন সংখ্যা না জানালেও, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে মতে, প্রতি সপ্তাহে অন্তত চারশত শিশু অপহরণের শিকার হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে, এই সংখ্যা বছরে দুইলাখও ছাড়িয়ে যেতে পারে।
বিবিসি এক অনুসন্ধানে চীনে কয়েকজন বিক্রেতার খোঁজ পেয়েছে, যারা ইন্টারনেটের মাধ্যমে দরদাম করে শিশু বিক্রি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব শিশুকে নিঃসন্তান দম্পতিরা কিনে থাকেন। তবে অনেক সময় সংঘবদ্ধ অপরাধী চক্র শিশুদের অপরাধের কাজেও লাগিয়ে থাকে।
কর্তৃপক্ষ এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠলে, পাচারকারীরা শিশুদের বিক্রির জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে। গত বছর ফেব্রুয়ারীতে এরকম এক অভিযানে ১০৯৪জন পাচারকারীকে গ্রেপ্তার আর ৩৮২টি শিশুকে উদ্ধার করা হয়েছিল।
আটবছর আগে বোনের সাথে মোড়ের দোকান থেকে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিও চোওহুয়ার পাঁচ বছরের ছেলে শিয়সং। পাচার বিরোধী একটি সংগঠনের হয়ে এখন কাজ করেন শিও চোওহুয়া।
তার মতে, পাচারকারীদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে হবে, তেমনি যারা তাদের কাছ থেকে শিশুদের কিনছে, তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা দরকার।
সুত্র: বিবিসি বাংলা

No comments:

Post a Comment

Post Top Ad