বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠানে টলিপাড়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠানে টলিপাড়া!



আসানসোলে গরীব মানুষদের জন্য বিনামূল্যে বস্ত্র দান করার অভিনব উদ্যোগ নিলেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক চন্দ্রশেখর কুন্ডু। টলিউডের বিখ্যাত অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা তথাগত মুখার্জি চন্দ্রশেখর কুন্ডুর এই উদ্যোগে সামিল হয়েছেন। শনিবার আসানসোলের ভূইয়া পাড়া এলাকায় ভগবানের নামে একটি দোকান করা হয়। যেখানে গরীব মানুষেরা বিনামূল্যে পোশাক সংগ্রহ করতে পারবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল উত্তর থানার আধিকারিক ও বিশিষ্টজনেরা। চন্দ্রশেখর কুন্ডুর পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। সুন্দরবনে প্রথম এই উদ্যোগ শুরু হয়েছিল। আগামী দিনে বহরমপুর সহ অনান্য এলাকায় করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad